জামালপুর

২৪ এর তরুণ-তরুণীদের চেতণার বাস্তবায়ন করাই হবে আমাদের অঙ্গীকার

রবিন মাহমুদ- আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শহীদ পরিবারগুলোর হাহাকার অবসানের নির্বাচন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ এর তরুণ-তরুণী, যুবক-যুবতী যাদের নেতৃত্বে সারা দেশবাসী একত্রিত হয়ে যে দাবিতে সংগ্রাম করেছে সেই চেতণার বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।তিনি আজ (রবিবার) জামালপুর সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।জামায়াতে আমির বলেন, আগামী নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় হবে। 

জেলা জামায়াতে'র আমির মাও. মুহাম্মদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ঢাকসু'র ভিপি এস এম ফরহাদসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের সরিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।পরে প্রধান অতিথি জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক দাড়িপাল্লা তুলে দেন। 

মতামত দিন