মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত -১০
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনায় একই পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আজ (সোমবার) উপজেলার কড়ুইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাগলেরগড় গ্রামের মৃত মফিজ মেম্বারের ক্রয়কৃত বসতবাড়ির সামনের সাড়ে ১১ শতাংশ জমি জোর পূর্বক বেদখলের চেষ্টার ঘটনায় তার ৪ ছেলের সাথে একই গ্রামের বাহাজ মেম্বারের ছেলে কড়ইচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ এবং শুকুর আলীর ছেলে কড়ুইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য মামরুলের সাথে গত ১ বছর যাবত বিরোধ চলে আসছিলো।এ বিষয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি অস্থায়ীভাবে মীমাংসা করা হয়।
ঘটনার জেরে ধরে মামরুল ক্ষিপ্ত হয়ে জটিরপাড়া মৌজায় তার বাড়ির পাশে মৃত মফিজ মেম্বারের ছেলেদের দখলে থাকা ৬৬ শতাংশ আরেক খন্ড কৃষি জমি জোরপূর্বক বেদখলের চেস্টা করে।
ঘটনার ধারাবাহিকতায় আজ (সোমবার) সকালে মফিজ মেম্বার এর ছেলেরা তাদের আত্মীয় স্বজনদের নিয়ে জমিতে তিন মাস আগের রোপন করা সরিষা ফসল ওঠাতে গেলে প্রতিপক্ষ বিএনপি নেতা মামরুল তার রোকজন নিয়ে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইতিমধ্যে সরিষা উঠানো শেষ হলে অন্য ফসল আবাদের জন্য জমিতে হাল দেয়া শুরু করলে মামরুলের লোকজন বাঁধা দেয় এবং পুলিশের উপস্থিতিতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষের ঘটনায় জমির প্রকৃত মালিক মৃত মফিজ মেম্বারের ছেরেদের পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে মফিজ মেম্বারের ছেলে, আবুল হোসেন (৫৫) তার চাচাতো ভাই জহুরুল(৪২) ভাতিজা শাহিন (৩৮) ইউসুফ (২০),আমিনুর (৪০), জহুরুর (৩৮), ভাগ্নে হাইবর (৪৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে ভুক্তভোগীর জমির প্রকৃত মালিকদের পক্ষে থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অপরদিকে বিরোধ পূর্ণ জমি দখলের পক্ষে কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে মামরুল বিষয়টি কৌশলে এরিয়ে গিয়ে বলেন প্রতিপক্ষের লোকজন নামে বিএনপি হলেও তারা জামাতের পক্ষে ভোট চান।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মৃত মফিজ মেম্বারের পরিবারও বিএনপি পরিবার এবং তার দ্বিতীয় ছেলে বিলেত আলী বর্তমান ৭নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক।

মতামত দিন