তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি:
জামালপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদরের তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে। “আমজনতার দল”-এর উদ্যোগে সোমবার (২৩ মার্চ) বিকালে শুরু হওয়া এই আয়োজনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রীপুর ইউনিয়ন ১-০ গোলে রশিদপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করলেও শেষ পর্যন্ত শ্রীপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আরিফ বিল্লাহ সাংগঠনিক সম্পাদক, আমজনতা দল।
আয়োজনে সার্বিক সহযোগীতা করে রশীদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজিত এই পুনর্মিলনী ও ক্রীড়া অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন