সাকিব আল হাসানকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে
মিরপুরে শেষ টেস্টে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, কজন ক্রিকেটার (দেশে এসে) খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক। দেশে আসার ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না। তবে যে দেয়াল লিখন হয়েছে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটা ইমোশনের ব্যাপার, গণতান্ত্রিক দেশে তাদের যেকোনো ধরনের মুভমেন্ট (আন্দোলন ও দাবি) করার অধিকার আছে। তবে এক্ষেত্রে আমার আহবান থাকবে যাতে কারও নিরাপত্তার জন্য হুমকি না আসে।
তিনি আরও বলেন, আইনি বিষয় থাকলে সেটার জন্য আইন মন্ত্রণালয় আছে, আমি মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার প্রতি সবাই সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। যেহেতু এখানে সাউথ আফ্রিকা আসবে তাই আমাদের পরিস্থিতিটাও (এনভায়রনমেন্ট) ভালো রাখতে হবে। নইলে আমাদের দেশে অন্যরা খেলতে আসার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি মনে করবে।
আসিফ মাহমুদ আরও বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব। আমি মনে করি যে ইমোশনের জায়গাটা অবশ্যই আছে।

মতামত দিন