জামালপুর

মাদারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মোহাম্মদ শাহিন-
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা পুলিশের উদ্দ্যোগে  উপজেলায়  ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে  মাদারগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস), মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফিরোজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ছাইদুল ইসলাম।

মতামত দিন